News Flash

  • Home
  • দেশ
  • সিআইডি-র মুখোমুখি হলেন ইয়েদুরাপ্পা, আক্ষেপ প্রকাশ প্রবীণ বিজেপি নেতার
Image

সিআইডি-র মুখোমুখি হলেন ইয়েদুরাপ্পা, আক্ষেপ প্রকাশ প্রবীণ বিজেপি নেতার

বেঙ্গালুরু, ১৭ জুন (হি.স.): পকসো মামলায় সোমবার সিআইডি-র মুখোমুখি হলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। সোমবার সকালে বেঙ্গালুরুর বাড়ি থেকে বেরিয়ে সোজা সিআইডি দফতরে যান ইয়েদুরাপ্পা। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি সিআইডি-র মুখোমুখি হচ্ছি।

ইয়েদুরাপ্পা এদিন আক্ষেপ প্রকাশ করে বলেছেন, “রাজ্যের মানুষ ইতিমধ্যেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। মূল্যবৃদ্ধির কারণে মানুষ সমস্যার সম্মুখীন। রাজ্য সরকারের পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত একটি অপরাধ। রাজ্য সরকারের উচিত অবিলম্বে নিজস্ব সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া।”

এদিকে, ইয়েদুরাপ্পার সিআইডি-র মুখোমুখি হওয়া প্রসঙ্গে তাঁর ছেলে তথা কর্ণাটক বিজেপির সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র বলেছেন, “আদালতের ওপর আমাদের আস্থা আছে। তিনি তদন্তকারী সংস্থার মুখোমুখি হচ্ছেন, যা বলার সেখানেই বলবেন, চিন্তার কিছু নেই।” উল্লেখ্য, এক নাবালিকার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে।

Releated Posts

করসেবার স্মৃতি তুলে ধরে ভাগবতের বক্তব্য, ‘ভক্তি ও আত্মত্যাগের পরিবেশ মানুষের জীবন বদলে দিতে পারে’

বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, অযোধ্যার প্রথম করসেবার সময় তৈরি হওয়া ভক্তি, আত্মত্যাগ ও…

ByByNews Desk Jun 29, 2026

পটনায় ভোজ্যতেলের গুদামে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকারও বেশি

পটনা, ২৯ জুন (আইএএনএস): বিহারের রাজধানী পটনার দিদারগঞ্জ থানার অন্তর্গত কর্মলিচক এলাকার মহুলি রোডে একটি ভোজ্যতেলের গুদামে ভয়াবহ…

ByByNews Desk Jun 29, 2026

বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জিতে ফের দ্রুত শুনানিতে না কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৯ জুন (আইএএনএস): চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ…

ByByNews Desk Jun 29, 2026

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নতুন মোড়, ‘গোপন’ ফোনকল ও মুছে ফেলা চ্যাট তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ

মুম্বই, ২৯ জুন (আইএএনএস): পুনের লোহাগড় দুর্গে রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়ালের কথিত হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য সামনে…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top