News Flash

  • Home
  • খেলা
  • দুই জেলার চার মাঠে আজও রাজ্য সিনিয়র প্লেট ক্রিকেটের চারটি ম্যাচ
Image

দুই জেলার চার মাঠে আজও রাজ্য সিনিয়র প্লেট ক্রিকেটের চারটি ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুই জেলার চারটি ক্রিকেট মাঠে আগামীকালও টুর্নামেন্টের চারটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সোমবার বিরতির দিনে, চার মহকুমার চারটি মাঠে চারটি ম্যাচের জন্য কিছুটা প্রস্তুত করে নিতে হয়েছে। বৃষ্টি বাধার সৃষ্টি করলে পরবর্তী দিনে ম্যাচটি রেফার করা হবে, সে বিষয়েও চূড়ান্ত। আগামীকাল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র রাজ্য ক্রিকেট প্লেট টুর্নামেন্ট দ্বিতীয় দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। বৃষ্টি এবং মন্দ আবহাওয়া কতটুকু প্রতিবন্ধকতা তৈরি করে সেটাই এখন দেখার বিষয়। মাঝপথে বৃষ্টি বিঘ্নিত খেলা অমীমাংসিতভাবে শেষ হওয়া থেকে বাঁচাতে রিজার্ভ ডে পন্থা এই টুর্নামেন্টেও কার্যকরী করা হবে। রিজার্ভ ডে-তে খেলা পরিত্যক্ত হলে ম্যাচ থেকে দু দল পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে। আগামীকাল মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে জিরানিয়া খেলবে অমরপুরের বিরুদ্ধে। শান্তিরবাজারে বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ডে খোয়াই ও তেলিয়ামুড়া পরস্পরের মুখোমুখি হবে। বিলোনিয়া মাঠে লংতরাই ভ্যালি খেলবে গন্ডাছড়ার বিরুদ্ধে। সাব্রুমে বিলোনিয়া ও ধর্মনগর পরস্পরের বিরুদ্ধে খেলবে। এদিকে, প্রাকৃতিক পরিস্থিতির কথা বিবেচনা করে টুর্নামেন্টের নির্ধারিত দিনের পরবর্তী দিন রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top