ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সিনিয়র রাজ্য ক্রিকেট এলিট গ্রুপের খেলায় আগামীকাল একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। শান্তিরবাজার খেলবে কৈলাশহরের বিরুদ্ধে। খেলাটি হবে ধর্মনগরে কলেজ স্টেডিয়ামে। আজ, সোমবার টুর্নামেন্টের বিরতির দিন ছিল। উল্লেখ্য, শান্তিরবাজার এবং কৈলাশহর দু-দলের কাছেই এটি দ্বিতীয় ম্যাচ। কৈলাশহর এবং উদয়পুরের মধ্যে প্রথম ম্যাচটি বৃষ্টি এবং প্রতিকূল পরিস্থিতির কারণে প্রথম দিন স্থগিত এবং রিজার্ভ ডে-তে পরিত্যক্ত ঘোষণা হওয়ায় দু-দল দুই-দুই করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। অপরদিকে শান্তিরবাজার তাদের প্রথম ম্যাচে বিশালগড়ের বিরুদ্ধে ৪১ রানের ব্যবধানে জয়ী হয়ে আপাতত চার দলীয় গ্রুপে এ-তে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। লক্ষ্য রয়েছে, আগামীকালের ম্যাচে জয় ছিনিয়ে সেমিফাইনালে পৌঁছার পথ অনেকটা প্রশস্ত করে নেবে। শান্তিরবাজার দল পুরোপুরি ব্যাটিং এর বিষয়ে জনক রিয়াং, কিষাণ মুড়াসিং, অধিনায়ক রাজদীপ দত্তের দিকে তাকিয়ে। বোলিং এর ক্ষেত্রে নির্ভর করছে অপূর্ব বিশ্বাস, বিপ্লব দাস বসন্ত দেওয়ানদের উপর। এদিকে কৈলাশহরও কিন্তু জয়ের লক্ষ্যে মুখিয়ে রয়েছে, প্রথম ম্যাচে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভেস্তে যাওয়া ম্যাচটিকে ভুলে গিয়ে। কৈলাশহর দলেও অভিজিৎ সরকার, অভিক পাল, অর্কপ্রভ সিনহা, সেন্টু সরকার, এমডি আলবাহার, জয়দেব সাহার মতো বেশ কয়েকজন প্রথম সারির ক্রিকেটার রয়েছেন।

সিনিয়র রাজ্য এলিট ক্রিকেটে ধর্মনগরে আজ শান্তিরবাজার কৈলাশহর মুখোমুখি
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















