News Flash

Image

রেলের যাত্রীসুরক্ষার তীব্র সমালোচনা মমতার

কলকাতা, ১৭ জুন (হি. স.) : ‘আমি জানি না, দেশে কী চলছে!’ সোমবার দুর্ঘটনা পরিস্থিতি দেখতে যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে পৌঁছে রেলের যাত্রীসুরক্ষার তীব্র সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে।

কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে, ‘প্রশাসনের অবহেলা’ নিয়ে এদিন প্রশ্ন তুলেছেন তিনি। রেলে বারবার কেন ফিরছে দুর্ঘটনা, প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আপনারা জানেন, এর আগে পুরিতে যেটা হল, সেখানেও আমি গিয়েছিলাম। এখনও ওখানে মনে হয় প্রচুর মৃতদেহ পড়ে আছে। যাদের কোনও পরিচয় পাওয়া যায়নি। হয়তো একসঙ্গে পুড়িয়ে দেবে। অথচ যাদের গেল, তাঁদের গেল।

মমতা বলেন, “দেখুন দুর্ঘটনা হতেই পারে, এটা কারও হাতে নেই। ঠিক। কিন্তু সাথে সাথে এটাও ঠিক, ‘অ্যান্টি কলিশন ডিভাইস’ চালু করেছিলাম, কোথায় গেল? রেলে এখন যাত্রী নিরাপত্তা বলে কিছু নেই। পরিষেবা অত্যন্ত নিম্নমানের হয়ে গেছে। এখন উদ্বোধন ছাড়া রেলে আর কিছু হয় না। রেল এখন কার্যত অনাথ, বাজেট পর্যন্ত হয় না। ভোটে জিততেই ব্যস্ত থাকে কেন্দ্রীয় সরকার।’

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top