News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে : বিপ্লব
Image

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে : বিপ্লব

আগরতলা, ১৭ জুন: পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে।অত্যন্ত দূর্ভাগ্য বাংলার মানুষের।প্রত্যেক নির্বাচনের পর পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাসের বাতাবরণ কায়েম থাকে। প্রত্যেকবার বাংলায় পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপির সংসদীয় দলকে ছুটে যেতে হয়। আজ কোচবিহার পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে তোপ দাগলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

আজ পশ্চিমবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপি রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা সাংসদ বিপ্লব কুমার দেবের নেতৃত্বে চার সদস্যক কমিটি কোচবিহার পৌঁছেছেন।

এদিন শ্রী দেব বলেন, পশ্চিমবঙ্গে গনতন্ত্র বিপন্ন। নির্বাচনের শাসক দল তৃনমূল আশ্রিত সমাজদ্রোহীরা বিরোধী দলের কর্মী ও ভোটারদের উপর অকথ্য নির্যাতন শুরু করেছেন।

এদিন তিনি আরও বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা একমাত্র সঠিক রাখতে পারে মুখ্যমন্ত্রী। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিরব দর্শকের ভূমিকা পালন করছেন। তৃনমুল কংগ্রেসের কর্মীদের গুন্ডামী করতে লাইসেন্স দিয়ে রেখেছেন তিনি। এইভাবে কোনো রাজ্যে সরকার চলতে পারে না।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top