News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবিরাম বৃষ্টিতে প্লাবিত উত্তর জেলার ধর্মনগর
Image

অবিরাম বৃষ্টিতে প্লাবিত উত্তর জেলার ধর্মনগর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৭ জুন: সোমবার সকাল থেকে শুরু হয় অঝর বর্ষণ। বর্ষণে ধর্মনগরের অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে যায়। শহরের জেল রোড, নয়াপাড়া রোড, বাবুর বাজার, রাজবাড়ি শুধু তাই নয় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা জলের বর্ষণে প্লাবিত হয়ে যায়। মানুষের বাড়ি ঘরে জল ঢুকে পড়ে। শহরের জল নিকাশি ব্যবস্থা খারাপ থাকায় অনেক লোকের ঘরের মধ্যে বৃষ্টির জল প্রবেশ করে বন্যার সৃষ্টি করে।

তাছাড়া আগে বিভিন্ন জায়গা খালি ছিল এখন সেই সব জায়গায় ঘন জনবসতির কারণে নতুন বাড়ি বানানোতে জল নিষ্কাশন ব্যবস্থা বিকলাঙ্গ হয়ে পড়ে তাই শহরের বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে পড়ে। নোয়াগাঙ বাজারে জলের কারণে বাজার স্তব্ধ হয়ে পড়ে। বৃষ্টির কারণে জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। দোকানপাট সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সকাল থেকে খোলেনি।

সঙ্গে আজ ঈদের কারণে সরকারি অফিস কাছারি বন্ধ থাকায় শহর পুরোপুরি স্তব্ধ। বাজারের দোকানদারেরা দোকান খুলতে পারিনি এমন কি শহরতলীর লোকেরা দোকানপাট বন্ধ করে নিজের বাড়ির জল সামলাতে এবং নিজের বাড়ি থেকে বের হতে পারছে না। প্রশাসনিক উদ্যোগ কিছুটা লক্ষ্য করা যায়।

বৃষ্টির জলে প্লাবিত ধর্মনগরকে দেখতে একটা শ্রেণীর মানুষ বের হয় কিন্তু জলের প্রকোপে তাদের উৎসাহ বিভ্রান্তিতে পরিণত হয়। বিকেলের দিকে বৃষ্টি কমে গেলেও বিভিন্ন এলাকায় জল আটকে পড়ে। যেভাবে জলের নামার কথা সেভাবে জল নামতে পারছে না বলে এলাকাবাসীর অভিমত। এক কথায় জনবহুল ধর্মনগর বন্যার জলে প্লাবিত হয়ে মানুষের জীবনের আতঙ্কর রূপে দেখা দেয়।

Releated Posts

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top