News Flash

  • Home
  • দেশ
  • দুর্ঘটনাস্থলে, হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়
Image

দুর্ঘটনাস্থলে, হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়

জলপাইগুড়ি, ১৭ জুন (হি. স.) : সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ির কাছে দুর্ঘটনাস্থলে যান পল্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন।

সাংবাদিকদের তিনি জানান, আহতদের মধ্যে এক জনের জখম গুরুতর। চিকিৎসকদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, জুনিয়র ডাক্তাররা ভাল কাজ করেছেন। রক্তদান করেছেন।

সন্ধেবেলা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আহতদের দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বক্তব্য, ”যাত্রী সুরক্ষার দিকে একেবারেই নজর দেয়নি। বন্দে ভারত এক্সপ্রেসের মতো বিলাসবহুল ট্রেন চালু করতে গিয়ে পরিকাঠামো উন্নয়ন, সুরক্ষা ব্যবস্থা নিয়ে ভাবা হয়নি। যার জন্য এই বেহাল দশা। আমি এসব বলতে খারাপ লাগছে। কিন্তু বলতেই হচ্ছে, রেলের চূড়ান্ত গাফিলতির পরিণাম এই দুর্ঘটনা।”

প্রসঙ্গত, এদিন সকালে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর এলাকার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দু’টি বগি মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয়ে যায়৷ উত্তর-পূর্ব সীমান্ত রেল-সহ রেলের বিভিন্ন শাখার তরফে চালু হয়েছে হেল্পলাইন নম্বর৷

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top