News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইক, স্কুটি ও যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে আহত দুই, গাড়ির চালক পলাতক
Image

বাইক, স্কুটি ও যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে আহত দুই, গাড়ির চালক পলাতক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ জুন: রবিবার বিকাল ৪ টে ৪০ মিনিটে ধর্মনগর সার্কিট হাউসের সামনে জেইল রোডে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একটি ম্যাজিক গাড়ি ধর্মনগর থেকে কৈলাসহরের দিকে এবং কৈলাসহর থেকে ধর্মনগর শহরের দিকে যাচ্ছিল আর একটি স্কুটি এবং একটি বাইক। এই তিন যানবাহনের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দুইজন। ঘটনায় পলাতক ম্যাজিক গাড়ির চালক।

স্কুটির চালক ছিল মিঠু বাজপার(৩১), পিতা বাবুলাল বাজপার, বাড়ি শিববাড়ি। বাইকের চালক ছিল অর্ঘ পাল ভৌমিক(২৮), বাড়ি রাধাপুর,  তার বাইকের নাম্বার ছিল টিআর ০২ এ ৮৬১৬। অপরদিকে ম্যাজিক গাড়িটির নাম্বার ছিল টিআর জিরো টু বি ২৪৮৯। তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ম্যাজিক গাড়ির চালক পলাতক বলে জানায় এলাকাবাসীরা।

ঘটনার পরই এলাকাবাসীরা ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দিলে তারা  গুরুতর আহত অবস্থায় অর্ঘ্য পাল ভৌমিককে উদ্ধার করে এবং মিঠু বাজপারকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অর্ঘ্য পাল ভৌমিকের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে বহি:রাজ্যে চিকিৎসার জন্য নিয়ে যেতে পরামর্শ দেন।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top