News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাহিদার তুলনায় রাজ্য দুধ ও ডিম উৎপাদনে এখনো পিছিয়ে, এটা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিশাল চ্যালেঞ্জ : মন্ত্রী সুধাংশু
Image

চাহিদার তুলনায় রাজ্য দুধ ও ডিম উৎপাদনে এখনো পিছিয়ে, এটা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিশাল চ্যালেঞ্জ : মন্ত্রী সুধাংশু

আগরতলা, ১৫ জুন: চাহিদার তুলনায় রাজ্য দুধ ও ডিম উৎপাদনে এখনো পিছিয়ে রয়েছে। এটা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কাছে বিশাল চ্যালেঞ্জের বিষয়। আজ আগরতলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পর্যালোচনা বৈঠক একথা বলেন মন্ত্রী সুধাংশু দাস।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।এদিন শ্রী দাস বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্প গুলির দ্রুত বাস্তবায়ন করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তাঁর কথায়, রাজ্যে দুধ ও ডিম উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করার  উপর গুরুত্ব দেওয়া হবে। এদিন তিনি বলেন, পশুপালন দপ্তর রাজ্যে কমসংস্থান তৈরী করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। এদিন তিনি আরও বলেন, দুধ ও ডিম উৎপাদনে রাজ্য এখনো পিছিয়ে রয়েছে। এটা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কাছে বিশাল চ্যালেঞ্জ। রাজ্যে দুধ ও ডিমের চাহিদা রয়েছে। স্বাভাবিকভাবে চাহিদার তুলনায় যোগান অনেকটাই কম বলে জানান তিনি।

Releated Posts

সোনামুড়ায় ডিওয়াইএফআই কনভেনশন, শিক্ষা-কর্মসংস্থান ও নেশার বিরুদ্ধে আন্দোলনের ডাক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৫ জুলাই: সিপাহীজলা জেলার সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার কর্মচারী সমন্বয় সমিতির হলঘরে ডিওয়াইএফআই -এর এক…

ByByReshmi Debnath Jul 6, 2026

রাজ্য সফরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব মীরা শ্রীবাস্তব নবজাতক, শিশু ও মায়ের স্বাস্থ্যের উন্নয়নে একাধিক উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৫ জুলাই:রাজ্যে নবজাতক, শিশু ও মায়ের স্বাস্থ্য সুরক্ষা এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও কার্যকর, জনমুখী…

ByByReshmi Debnath Jul 6, 2026

মুহুরীপুরে হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বাইখোড়া থানায় স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই: দক্ষিণ ত্রিপুরার মুহুরীপুর এলাকায় এক ব্যক্তির ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায়…

ByByReshmi Debnath Jul 6, 2026

সোনামুড়ায় যৌথ অভিযানে ২০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, আটক এক মাদক কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিএসএফের ৮১ নম্বর ব্যাটালিয়ন এবং সোনামুড়া থানার পুলিশের যৌথ…

ByByReshmi Debnath Jul 6, 2026
Scroll to Top