News Flash

  • Home
  • দিনের খবর
  • সিকিমে আটকে বহু পর্যটক, ফোন নম্বর দিয়ে হেল্পডেস্ক চালু করল নবান্ন
Image

সিকিমে আটকে বহু পর্যটক, ফোন নম্বর দিয়ে হেল্পডেস্ক চালু করল নবান্ন

কলকাতা, ১৫ জুন (হি.স.): প্রবল বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সিকিমে বেড়াতে গিয়ে আটকে পড়া পশ্চিমবঙ্গের পর্যটকদের জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার। কালিম্পঙের জেলাশাসকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব সিকিম জেলার রংপোতে পর্যটকদের উদ্ধারের কাজ তদারকির জন্য তৈরি হয়েছে একটি হেল্পডেস্ক। সেই ডেস্কের দুই আধিকারিক রবি বিশ্বকর্মা (৮৭৬৮০৯৫৮৮১) এবং পুষ্পজিৎ বর্মণের (৯০৫১৪৯৯০৯৬) মোবাইল নম্বরও রয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

লাগাতার বৃষ্টিতে ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, পর্যটনের জন্য বিখ্যাত লাচুংয়ের সঙ্গে গোটা রাজ্যেরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, বিপর্যয়ের জেরে সিকিমে এখনও পর্যন্ত হাজারের বেশি পর্যটক আটকে রয়েছেন। তাঁদের অধিকাংশই পশ্চিমবঙ্গের। তা ছাড়া রয়েছেন বিদেশি নাগরিকও।

Releated Posts

নিউ টাউনে ২,০০০ শয্যার হাসপাতাল গড়বে আদানি গোষ্ঠী, ১,০০০ শয্যায় বিনামূল্যে চিকিৎসা পাবেন দরিদ্র রোগীরা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ৫ জুলাই (আইএএনএস): কলকাতার উপকণ্ঠে নিউ টাউনে ২,০০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল গড়ে তুলবে আদানি গোষ্ঠী। এর…

ByByNews Desk Jul 5, 2026

মহারাষ্ট্রে বৃষ্টিজনিত বিপর্যয় নিয়ে সরকারের সমালোচনায় কংগ্রেস, ‘প্রশাসন পুরোপুরি ব্যর্থ’ দাবি হুসেন দলওয়াইয়ের

মুম্বই, ৫ জুলাই (আইএএনএস): টানা ভারী বৃষ্টিতে মহারাষ্ট্রের একাধিক জেলায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা…

ByByNews Desk Jul 5, 2026

এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে বিজেপি সভাপতি নীতিন নবীন, ২০২৭ উত্তরপ্রদেশ নির্বাচনকে সামনে রেখে জোর সংগঠন মজবুত করার ওপর

লখনউ, ৫ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করতে এনডিএ-র…

ByByNews Desk Jul 5, 2026

সেবাশ্রয় স্বাস্থ্য শিবির-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিতীয় এফআইআর

কলকাতা, ৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top