News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজগঞ্জে দুটি তক্ষক সহ গ্রেফতার তিনজন পাচারকারী
Image

রাজগঞ্জে দুটি তক্ষক সহ গ্রেফতার তিনজন পাচারকারী

রাজগঞ্জ, ১৩ জুন (হি.স.) : দুটি তক্ষক সহ তিনজনকে গ্রেফতার করল আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা।গোপন সূত্রের খবর ভিত্তিতে আমবাড়ি রেঞ্জের রেঞ্জার আলমগীর হকের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় ফাটাপুকুর মোড়ে অভিযান চালিয়ে বিদেশে পাচারের আগে দুটি তক্ষক সহ তিনজন পাচারকারীকে গ্রেফতার করে বনকর্মীরা।

ধৃত তিনজনই আলিপুরদুয়ারের বাসিন্দা।যদিও তদন্তের সার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।এছাড়াও পাচারে ব্যবহৃত একটি চারচাকা গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।

আমবাড়ি রেঞ্জের রেঞ্জার আলমগীর হক বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফাটাপুকুরে মোড়ে অভিযান চালিয়ে দুটি তক্ষক সহ তিনজনকে গ্রেফতার করা হয়।আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি হয়ে নেপাল হয়ে বিদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এই তক্ষক। ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালত তোলা হবে।

Releated Posts

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহারে পুলিশ চাপ দিয়েছিল, অভিযোগ কংগ্রেস প্রার্থীর

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেছেন, মনোনয়ন…

ByByNews Desk Sep 30, 2026

‘গণতন্ত্র ধ্বংসকারীদের শাস্তি নিশ্চিত করব’: ভারত বৈঠকের পর রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ব্লকের বৈঠকের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্রকে ‘ধ্বংস’ করার…

ByByNews Desk Sep 30, 2026

থানেতে শিবসেনা (ইউবিটি) নেতা গুলিতে নিহত, গ্রেফতার ১, আটক আরও ১

থানে, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের থানেতে মঙ্গলবার রাতে শিবসেনা (ইউবিটি) নেতা প্রদীপ পূর্ণেকর গুলিতে নিহত হয়েছেন। ঘটনায় একজনকে…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top