News Flash

  • Home
  • দেশ
  • বিহারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত একই পরিবারের দুই, আহত ছয়
Image

বিহারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত একই পরিবারের দুই, আহত ছয়

গোরখপুর, ১২ জুন (হি. স.) : বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিট থেকে গোরখপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । ঘটনায় নিহত একই পরিবারের দুই মেয়ে। আগুনের কবলে ওই পরিবারের আরও ছয় সদস্য।

মঙ্গলবার রাত ১০ টা নাগাদ বিহারের গোরখপুর এলাকায় রামজি জয়সওয়ালের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে। জয়সওয়াল পরিবারের চিৎকার শুনে ছুঁটে আসেন প্রতিবেশীরা। দ্রুত খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল দফতরকে। উদ্ধার কার্যে হাত লাগান স্থানীয়রাও। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় পরিবারের আটজনকে।

বুধবার পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই জানিয়েছেন, আহতদের বিআরডি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরিবারের আট জনের মধ্যে দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত দুই সদস্যের নাম আংশিকা (১২) এবং কুলুশ (২)।দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তিনি বলেন, বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top