News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৬৬ কোটি টাকার ইয়াবা সহ রাজ্যের তিন পাচারকারী আটক অসম পুলিশের হাতে
Image

৬৬ কোটি টাকার ইয়াবা সহ রাজ্যের তিন পাচারকারী আটক অসম পুলিশের হাতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন: ড্রাগস বিরোধী অভিযানে নেমে বিরাট সফলতা পেলো অসম পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে  বুধবার বিকেল তিনটে নাগাদ আইজিপি পার্থসারথি মহন্তের নেতৃত্বে করিমগঞ্জ পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে।

করিমগঞ্জ-শিলচর জাতীয় সড়কের বদরপুরের লামাজুয়ার এলাকায় অভিযান চালিয়ে মিজোরাম থেকে আসা একটি নম্বর বিহীন বলেরো গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে ব্যাক লাইটের ভেতর থেকে উদ্ধার করে ২ লক্ষ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট।

পাশাপাশি পাচারকাণ্ডে জড়িত থাকা ত্রিপুরা রাজ্যের তিন পাচারকারীকে আটক করে পুলিশ। ধৃতরা হল খাইরুল হোসেন, নবির হোসেন ও মামন মিয়া। তাদের বাড়ি ত্রিপুরা রাজ্যের মেলাঘর এলাকায় বলে জানা গেছে। ধৃত তিন পাচারকারীকে করিমগঞ্জ সদর থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। উদ্ধার ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য হবে ৬৬ কোটি টাকার মতো।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top