News Flash

  • Home
  • দেশ
  • রিয়াসি হামলায় জঙ্গির ছবি প্রকাশ, খোঁজ দিলে আর্থিক পুরস্কারের ঘোষণা পুলিশের
Image

রিয়াসি হামলায় জঙ্গির ছবি প্রকাশ, খোঁজ দিলে আর্থিক পুরস্কারের ঘোষণা পুলিশের

শ্রীনগর, ১২ জুন (হি. স.): রিয়াসিতে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে লস্কর–ই–তৈবার শাখা সংগঠন। এই হামলায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। জঙ্গিদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। তারইমধ্যে জম্মু ও কাশ্মীর পুলিশ এক জঙ্গির ছবি প্রকাশ করলো। সঙ্গে ঘোষণা করা হল, খোঁজ দিতে পারলেই মিলবে ২০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় বৈষ্ণো দেবীর মন্দিরে যাওয়ার সময় পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটে। নিহত ও আহত একাধিক। এই জঙ্গি হামলার তদন্ত চলছে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া বর্ণনা অনুযায়ী এক জঙ্গির স্কেচ বানানো হয়েছে। সেই স্কেচ প্রকাশ করেছে পুলিশ। সঙ্গে খোঁজ দিতে পারলে আর্থিক পুরস্কারের কথা ঘোষণাও করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top