News Flash

  • Home
  • দেশ
  • বৃহস্পতিবার বিদেশ সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী
Image

বৃহস্পতিবার বিদেশ সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১২ জুন (হি স): তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই বিদেশ সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী৷ বৃহস্পতিবার তিনি ইতালি যাচ্ছেন ৷ জি সেভেন উন্নত অর্থনীতির দেশগুলির বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তাঁর এই সফর ৷

বিদেশসচিব বিনয় কোয়াত্রা বুধবার বলেন যে, জি সেভেন শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এর ফলে গত বছর ভারতের নেতৃত্বে অনুষ্ঠিত জিটোয়েন্টি সম্মেলনের থেকে বেরিয়ে আসা বিষয়গুলি খতিয়ে দেখার সুযোগ মিলবে।

১৩ থেকে ১৫ জুন ইতালির আপুলিয়া রিজিয়নে বোরগো এগনাজিয়ার বিলাসবহুল রিসর্টে অনুষ্ঠিত হতে চলেছে জি সেভেন শীর্ষ সম্মেলন৷ সেই আলোচনায় ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ এবং গাজার সংঘাতের বিষয়টি নিঃসন্দেহে প্রাধান্য পাবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও তাঁর দেশে রাশিয়ার আক্রমণের বিষয়টি একটি অধিবেশনে তুলে ধরবেন৷

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top