News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জামাই ষষ্ঠী, বাজারে জিনিসের দাম আকাশছোঁয়া 
Image

জামাই ষষ্ঠী, বাজারে জিনিসের দাম আকাশছোঁয়া 

আগরতলা, ১২ জুন: আজ জামাই ষষ্ঠী। বাঙালির ঘরে ঘরে তোড়জোড় তুঙ্গে।তবে, শাকসবজি থেকে ফল, মাছ-মাংস সবেরই দাম বাজারে আকাশছোঁয়া। যাই কিনতে যাচ্ছে, তাতেই দাম শুনে কপালে ভাঁজ পড়ছে ক্রেতাদের।

প্রত্যেকটি বাঙালি বাড়িতেই একেবারে বাঙালিয়ানা মতেই দিনটির জমজমাট আয়োজন হয়ে থাকে।বাঙালি ভুরিভোজে বা জামাইষষ্ঠীর অন্যতম উপাদান বলা যেতে পারে ইলিশ মাছ। এদিন রাজধানী আগরতলার বাজারে ইলিশ মাছেরও যথেষ্ট চাহিদা রয়েছে। 

অন্যান্য বছরের তুলনায় এবারের ইলিশ গুলি যথেষ্ট ভাল বলে অভিমত দোকানির। বড় মাপের ইলিশ গুলি প্রায় ১৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে। ছোট মাপের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৭০০ টাকা দরে। বাজারে চাহিদা ও যথেষ্ট রয়েছে বলে জানিয়েছেন ইলিশ বিক্রেতারা। গলদা প্রতি কেজি ৭০০ টাকায় মিলছে। সব মিলিয়ে বলা যায় এবারের জামাইষষ্ঠীর বাজার যথেষ্ট ভালো চলছে রাজধানীতে।

বিক্রেতাদের অভিমত, জামাই ষষ্ঠী উপলক্ষে বাজারে ইলিশ মাছ সহ আরো অন্যান্য মাছ উঠেছে চাহিদাও মোটামুটি ভালোই আছে। পাশাপাশি মাংস দোকান গুলোতেও চাহিদা রয়েছে। তবে গরমের কারণে বাজারে লোক আসতে কম বলে জানান তিনি। 

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top