News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা  সংশোধনের দাবিতে কংগ্রেসের ডেপুটেশন
Image

ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা  সংশোধনের দাবিতে কংগ্রেসের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১২ জুন:  রাজ্যের ত্রিস্তরী পঞ্চায়েত নিয়ে যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তা সংশোধন করার জন্য উত্তর ত্রিপুরা জেলা শাসকের কাছে এক ডেপুটেশনে মিলিত হয় জেলা কংগ্রেস নেতৃবৃন্দ।

এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদক চয়ন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ইন্দ্রজিত পাল, প্রদেশ সহ-সভাপতি বাসিত চৌধুরী এবং কদমতলা কুর্তি ব্লক কংগ্রেসের সভাপতি মানিক লাল দাস।

আজকের এই ডেপুটেশন মূলত ৫৪ কুর্তি কদমতলা ব্লকের পক্ষ থেকে দেওয়া হয়। আসন্ন ত্রিস্তরী পঞ্চায়েতকে সামনে রেখে রাজ্যে যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তা সংশোধনের জন্য প্রদেশ কংগ্রেস কমিটির কুর্তী কদমতলা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই ডেপুটেশন দেওয়া হয়।

বিভিন্ন গ্রামে যে ত্রিস্তরী পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে অনিয়ম গুলি চোখে পড়েছে সেগুলোকে তুলে ধরা হয় ওয়ার্ড ভিত্তিক। কোথায় কি ধরনের অনিয়ম হয়েছে এবং তা সংশোধনের আবেদন জানিয়ে জেলা শাসকের নিকট এই ডেপুটেশনে মিলিত হয় কংগ্রেস নেতৃবৃন্দ।

Releated Posts

৫ ও ৬ মে খুমুলুঙে টিটিএএডিসির চেয়ারম্যান ও সিইএম নির্বাচন, শপথগ্রহণ অনুষ্ঠান

আগরতলা, ৪ মে : আগামী ৫ ও ৬ মে খুমুলুঙে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর চেয়ারম্যান…

ByByTaniya Chakraborty May 4, 2026

অসমে বিজেপির জয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ মে : অসম বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার…

ByByTaniya Chakraborty May 4, 2026

পাঁচ রাজ্যের নির্বাচনী ফল: মেলাঘরে বিজেপি কর্মীদের আনন্দ উচ্ছ্বাস

আগরতলা, ৪ মে : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের আবহ তৈরি…

ByByTaniya Chakraborty May 4, 2026

ভোটের রেজাল্টে বদলের বার্তা, গেরুয়া শিবিরে উৎসবের আমেজ তেলিয়ামুড়ায়

তেলিয়ামুড়া, ৪ এপ্রিল: সোমবার ফলাফল ঘোষণার দিনটা যেন শুধুই সংখ্যার খেলা নয়, ছিল রাজনৈতিক বারুদের গন্ধে ভরা এক…

ByByReshmi Debnath May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top