News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উমাকান্ত একাডেমির জনজাতি ছাত্রাবাসের বেহাল অবস্থা, ডেপুটেশন দিল এভিবিপি
Image

উমাকান্ত একাডেমির জনজাতি ছাত্রাবাসের বেহাল অবস্থা, ডেপুটেশন দিল এভিবিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন: উমাকান্ত একাডেমির জনজাতি ছাত্রাবাসের বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে এই ছাত্রাবাস বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছে। বুধবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা এর বিরুদ্ধে ছাত্রাবাসের সমস্যা সমাধানে প্রিন্সিপালের নিকট ডেপুটেশন প্রকাশ করেছেন।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃত্বরা জানান, উমাকান্ত একাডেমির জনজাতি ছাত্রাবাসটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় ধুকছে। জনজাতি ছাত্রাবাসে নেই পানীয় জলের সুবন্দোবস্ত। এছাড়াও শৌচালয়ের খুবই করুন অবস্থা। ছাত্রাবাসের সিকিউরিটি গার্ড এবং ওয়ার্ডেনের ভূমিকায় প্রশ্ন তুলেছেন ছাত্রাবাসের ছাত্ররা। কোন ধরনের পরিষেবা দিতে ব্যর্থ তারা বলে অভিযোগ। এছাড়াও ছাত্রদের নিম্নমানের খাবার পরিবেশন করা হয়। এই সকল সমস্যার সমাধানের জন্য এদিন ডেপুটেশন প্রদান করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। অবিলম্বে এই বিষয়গুলির উপর নজর দিয়ে ছাত্রাবাসের পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন তারা।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top