News Flash

  • Home
  • খেলা
  • গার্লস ক্রিকেটের ১ম সেমিফাইনাল আজ আসাম রাইফেলস নন্দননগরের মুখোমুখি
Image

গার্লস ক্রিকেটের ১ম সেমিফাইনাল আজ আসাম রাইফেলস নন্দননগরের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম সেমিফাইনাল ম্যাচ। আসাম রাইফেলস পাবলিক স্কুল ও নন্দননগর স্কুল পরস্পরের মুখোমুখি হবে। খেলা আগামীকাল পৌনে নয়টায় শুরু। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর আন্তঃ স্কুল গার্লস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যায়ের ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। লীগ পর্যায়ের খেলা থেকে আসাম রাইফেলস পাবলিক স্কুল সর্বাধিক ২২ পয়েন্ট পেয়ে লীগ শীর্ষস্থান অধিকার করে সেমিফাইনালে খেলছে। নন্দননগর স্কুল দল অবশ্য সেমিফাইনালে পৌঁছেছে চতুর্থ শীর্ষ স্থান পেয়ে। লীগ পর্যায়ের খেলায় দু-দল সাত দিন আগে পরস্পরের মুখোমুখি হয়েছিল। ওই খেলায় আসাম রাইফেলস পাবলিক স্কুল ২৬ রানের ব্যবধানে নন্দননগর স্কুল কে পরাজিত করেছিল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৫ ওভারের খেলায় টস জিতে আসাম রাইফেলস পাবলিক স্কুল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে সীমিত ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করেছিল। জবাবে নন্দননগর স্কুলের ইনিংস শেষ হয়েছিল ৭৫ রানে, তিন উইকেটের বিনিময়ে।‌ বিজয়ী দলের ক্রিষ্টিনা রেমা প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব পেয়েছিল। আগামীকালের ম্যাচে অবশ্য নন্দননগর স্কুলের মেয়েরা সুযোগ সন্ধানে ব্যস্ত রয়েছে লীগ ম্যাচে পরাজয়ের মোক্ষম জবাব দিয়ে ফাইনালে পৌঁছাতে। ‌ আসাম রাইফেলস পাবলিক স্কুল দলও যথেষ্ট মুখিয়ে রয়েছে সম্পূর্ণ অপরাজেয়র ধারা অক্ষুন্ন রেখে এবারকার স্কুল মিটে সাফল্যের শিখরে পৌঁছাতে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top