ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জাতীয় যোগাসন খেল প্রতিযোগিতা এবার মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিতে রাজ্য দল ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। মঙ্গলবার বিকেলে ভট্টপুকুরস্থিত স্বামী বিবেকানন্দ ক্লাব গৃহে ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন এর কার্যকরী বৈঠক অনুষ্ঠিত হয় I তাতে আসন্ন জাতীয় যোগাসন খেল প্রতিযোগিতা ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত মধ্যপ্রদেশের ইন্দোরে যে অনুষ্ঠিত হতে চলেছে, তাকে সামনে রেখে সাত দিনব্যাপী যোগাসন প্রশিক্ষণ শিবির হতে চলছে। এই শিবির শুরু হবে ১৫ জুন থেকে। চলবে ২১ জুন পর্যন্ত। স্বামী বিবেকানন্দ ক্লাব প্রাঙ্গনে। তাতে প্র্যাকটিস করানোর দায়িত্বে থাকবেন শম্ভু চক্রবর্তী, শ্যামল দেবনাথ, সৈকত শীল, জাগ্রতী চক্রবর্তী এবং তাপসী পাল প্রমূখ। তাছাড়াও আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন উপলক্ষ্যে ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন ও স্বামী বিবেকানন্দ ক্লাবের যৌথ উদ্যোগে ২১ জুন বিকাল ৪ টায় ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে l সংস্থার সচিব সমীর সাহা এক বিবৃতিতে এ বিষয়ে জানিয়েছেন।

জাতীয় যোগাসন খেল প্রতিযোগিতায় অংশ নিতে রাজ্য দলের প্রস্তুতি
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















