News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নারায়ণপুর পঞ্চায়েত রোডের বেহাল দশা, দুর্ভোগের শিকার সাধারণ মানুষ, ক্ষোভে রাস্তা অবরোধের হুঁশিয়ারি এলাকাবাসীর
Image

নারায়ণপুর পঞ্চায়েত রোডের বেহাল দশা, দুর্ভোগের শিকার সাধারণ মানুষ, ক্ষোভে রাস্তা অবরোধের হুঁশিয়ারি এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১১ জুন: নারায়ণপুর পঞ্চায়েত রোডের বেহাল দশা, দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর আর ডি ব্লকের অন্তর্গত নারায়ণপুর এডিসি ভিলেজ। 

উক্ত ভিলেজ এলাকার চৌকিদার পাড়ায় রয়েছে নারায়ণপুর পঞ্চায়েত কার্যালয়ের অফিস। জানা যায়, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে যাওয়ার রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে। বিশেষ করে বর্ষার সময় এই বেহাল রাস্তা ধরে যানবাহন চলাচল তো দূরের কথা মানুষ পায়ে হেঁটে পর্যন্ত চলাচল করতে পারছে না। এতে করে ভীষণ অসুবিধায় পড়তে হচ্ছে চৌকিদার পাড়ার পঞ্চায়েত রোড এলাকায় বসবাসকারী স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগী, বয়স্করা।

এছাড়াও হাট বাজার এবং পঞ্চায়েত অফিসে যেতে সাধারণ মানুষজনরা মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে। এলাকাবাসীরা জানিয়েছেন, রাস্তা সংস্কারের জন্য অতীতে একাধিকবার পঞ্চায়েত, ব্লক এমনকি পূর্ত দফতরে দাবি জানিয়েছেন।

কিন্তু আজ পর্যন্ত কোন কাজ হচ্ছে না। অথচ পূর্ত দপ্তর থেকে গন্ডাছড়া মহকুমা এলাকায় প্রতি বছর কোটি কোটি টাকা রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ করা হয়। কিন্তু সঠিক ভাবে এর বাস্তবায়ন হচ্ছে না এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এমতাবস্থায় আবারও এলাকার মানুষ দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান। নয়তোবা আগামী দিনে রাস্তা অবরোধ এমনকি ব্লক অফিস ঘেরাও করারও হুঁশিয়ারি দেন।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top