News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্যাকেটজাত পানীয় জলে মিলছে পোকা, ঘটনায় বিলোনিয়ায়
Image

প্যাকেটজাত পানীয় জলে মিলছে পোকা, ঘটনায় বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১১ জুন: তীব্র গরমে রাজ্যের ছোটবড় প্রতিটি দোকানে বিভিন্ন কোম্পানি নামি বেনামী জল বিক্রি হচ্ছে।  মানুষ বাজার থেকে খোলা জল না খেয়ে ১০ টাকার বিনিময়ে কিংবা ২০ টাকার বিনিময়ে পানীয় জলের বোতল কিনে খাচ্ছেন নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে, কিন্তু সেই জলেই এখন মিলছে পোকা। এমনই ঘটনা লক্ষ্য করা গেল বিলোনিয়ায়।

বিলোনিয়া শহরের প্রতিটি দোকানে বিক্রি হচ্ছে বোতলজাত জল। আর সেই জলে মিলছে এখন পোকা,তা নিয়ে চলছে জোর গুঞ্জন। সরকার কিভাবে এই সকল কোম্পানিগুলিকে জল বিক্রি করার অনুমতি দিয়েছে। জলের বোতলের গায়ে লেখা নাম “ফ্রেশ” যার বাংলা অর্থ পরিষ্কার। কিন্তু আসলে তা কতটুকু পরিষ্কার,তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস হবে না।

এই ফ্রেশ জলের মধ্যে পাওয়া গেল একটি বিষাক্ত পোকা। এই ফ্রেশ জলে কোম্পানিটি অবস্থিত আছে বিশালগড়ে। বিশালগড় থেকে ছড়িয়ে এই জলের বোতল বিলোনিয়া সহ সারা ত্রিপুরা রাজ্যে বিক্রি হচ্ছে দেদার। রাজ্য প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর কি কঠিনতম ব্যবস্থা গ্রহণ করে এই ফ্রেস নামক জল বিক্রেতার সংস্থার বিরুদ্ধে, সেটাই দেখার।

Releated Posts

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ড. ডি. ওয়াই. পাটিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত প্রাক্তন রাজ্যপাল ড. ডি. ওয়াই. পাটিলের মৃত্যুতে গভীর শোক…

ByByReshmi Debnath Aug 4, 2026

অন্নদাতাদের সঙ্গে ধানক্ষেতে কৃষিমন্ত্রী, উৎপাদন বৃদ্ধির আহ্বান

আগরতলা, ৪ আগস্ট: কৃষকদের উৎসাহিত করতে মোহনপুরের গজারিয়া গ্রামে আয়োজিত ধান রোপণ কর্মসূচিতে মঙ্গলবার অংশ নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 4, 2026
Scroll to Top