News Flash

  • Home
  • দিনের খবর
  • গাজোলে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই চালক
Image

গাজোলে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই চালক

গাজোল, ১১ জুন (হি.স.): মালদার গাজোলে সরকারি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন দুই গাড়ির চালক। ঘটনার জেরে সরকারি বাস চালকের পেটে রড ঢুকে যায়। অন্যদিকে, পা ভেঙে যায় পিকআপ ভ্যানের চালকের। মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে আলমপুরের কাছে আমতলায় ১২ নম্বর জাতীয় সড়কে।

বাস চালক ও পিকআপ ভ্যান চালককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার জেরে প্রায় ঘণ্টাখানেক মালদা থেকে গাজোলগামী লেনে যান চলাচল বন্ধ থাকে। ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি গুলোকে সরানো হয়, পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলোকে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top