News Flash

  • Home
  • প্রধান খবর
  • রিয়েসিতে সন্ত্রাসী হামলার নিন্দা করলেন রাষ্ট্রপতি, তীর্থযাত্রীদের মৃত্যুতে গভীর সমবেদনা
Image

রিয়েসিতে সন্ত্রাসী হামলার নিন্দা করলেন রাষ্ট্রপতি, তীর্থযাত্রীদের মৃত্যুতে গভীর সমবেদনা

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের রিয়েসিতে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি তীর্থযাত্রীদের মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি। রবিবার রিয়েসি জেলায় একটি মন্দির থেকে ফেরা পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটে। জঙ্গি হামলার ফলে বাসটি খাদে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, সেই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অনেক পুণ্যার্থী।

এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স বার্তায় জানিয়েছেন, “জম্মু ও কাশ্মীরের রিয়েসি জেলায় তীর্থযাত্রীদের বাসে সন্ত্রাসী হামলায় আমি মর্মাহত। এই জঘন্য কাজ মানবতার বিরুদ্ধে অপরাধ এবং এক অপরাধের কঠোর ভাষায় নিন্দা করা উচিত। দেশ নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

Releated Posts

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026

‘জোরালো কণ্ঠস্বর নয়, ঐকমত্যই নেতৃত্বের পরিচয়’, ব্রিকস সম্মেলন নিয়ে রাজনাথ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্বের ছাপ আরও স্পষ্ট করেছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top