News Flash

  • Home
  • দিনের খবর
  • রবিবার মোদীর শপথে ডাক নির্মাণকর্মী, সাফাইকর্মীদেরও
Image

রবিবার মোদীর শপথে ডাক নির্মাণকর্মী, সাফাইকর্মীদেরও

নয়াদিল্লি, ৯ জুন (হি. স.): রবিবার বর্ণাঢ্য শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য কার্যত সাজো সাজো রব দিল্লিতে। প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় দফার জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই তাতে কারা হাজির থাকবেন সেই আমন্ত্রিতদের তালিকা দীর্ঘ। জানা গেছে, তালিকায় রয়েছেন শীর্ষ রাজনৈতিক নেতা, বিদেশি রাষ্ট্রনায়ক থেকে নির্মাণকর্মী, সাফাইকর্মী বা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের অংশগ্রহণকারীরাও।

সূত্রের তরফে খবর, এবারের বড় চমক হতে চলেছে নয়াদিল্লির সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নির্মাণকর্মী ও সাফাইকর্মীদের রাখা। এও জানা গেছে, বন্দে ভারত এক্সপ্রেসে কর্মরত রেলকর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। মোদীর মন-কি-বাত অনুষ্ঠানের শ্রোতাদের মধ্যে থেকেও নির্বাচিত কয়েকজনকে ডাকা হয়েছে। পাশাপাশি পদ্ম পুরস্কার জয়ী একাধিক ব্যক্তি, বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রধান সন্ন্যাসী, সাধুসন্ত এবং চলচ্চিত্র ও ক্রীড়াজগতের একাধিক প্রথম সারির ব্যক্তিত্বরাও উপস্থিত থাকতে চলেছেন অনুষ্ঠানে।

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top