News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ লাইন সারাইয়ে যুক্ত কর্মীরা কর্মবিরতীতে
Image

বিদ্যুৎ লাইন সারাইয়ে যুক্ত কর্মীরা কর্মবিরতীতে

আগরতলা, ৮ জুন: দৈনিক ৮ ঘন্টা কাজের সময় ধার্য করা, মজুরি বৃদ্ধি, কাজের নিরাপত্তা দেওয়া সহ একাধিক দাবিতে সরব হয়েছেন বিদ্যুৎ লাইন সারাইয়ের কাজে যুক্ত কর্মীরা এবং গাড়ি চালকরা। আজ তাঁরা কর্মবিরতী করে ভূতুরিয়া বিদ্যুৎ নিগমের অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন।

জনৈক বিদ্যুৎ কর্মী জানিয়েছেন, গত তিন বছর যাবৎ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সহযোগী সংস্থা ভিশন প্লাসের অধীনে প্রায় দেড়শ জন লাইনম্যান ও গাড়ির চালক কাজে নিযুক্ত আছেন। বিদ্যুৎ দফতর থেকে বলা হয়েছিল তাঁদের প্রতিবছর বেতন বৃদ্ধি করা হবে। কিন্তু তিন বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত বেতন বৃদ্ধি হয়নি। বর্তমানে লাইনম্যানদের ১০ হাজার ৫০০ টাকা এবং গাড়ির চালকদের ৭৭০০ টাকা বেতন প্রদান করা হচ্ছে। এই নূন্যতম বেতনে তাঁদের সংসার চালাতে হচ্ছে।

এদিন তিনি আরও বলেন, তাদেরকে দিনে আট ঘন্টার বদলে ১২ ঘন্টা ডিউটি করানো হচ্ছে। ফলে আজ বাধ্য হয়ে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। তাঁদের দাবি, যতক্ষণ না পর্যন্ত দাবি পূরণ করা হবে ততক্ষণ আন্দোলন জারি থাকবে বলে হুশিয়ারী দিয়েছেন।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top