News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় আসরের জন্য রাজ্য দল গঠনের লক্ষ্যে দল গঠন শিবির 
Image

জাতীয় আসরের জন্য রাজ্য দল গঠনের লক্ষ্যে দল গঠন শিবির 

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। আগামী জুলাই মাসের মাঝামাঝি কিংবা শেষ দিকে অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকাদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। জাতীয় স্তরের এই ফুটবল টুর্নামেন্টে বিগত দিনের মতো এবারো অংশ নেবে ত্রিপুরা। সেই লক্ষ্যে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে এবার শুরু হলো দুই বিভাগে রাজ্য দল গঠনের প্রক্রিয়া। শনিবার এমনটাই দেখা গেল আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে রাজ্য দল গঠনের লক্ষ্যে এদিন থেকে শুরু হলো দুদিনের দল গঠন শিবির। উন্মুক্ত এই শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলাররা অংশ নেন। এই নির্বাচনী শিবির থেকে ছেলেদের বিভাগে ৩০ জন এবং মেয়েদের বিভাগে ৩০ থেকে ৩৫ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হবে। এই ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হবে বিশেষ প্রশিক্ষণ শিবির। আর এই শিবির থেকেই  গঠন করা হবে ২০ থেকে ২২ জনের রাজ্য দল। শনিবারের উন্মুক্ত ট্রায়াল ক্যাম্পে ছেলেদের বিভাগে ৯০ জন এবং মেয়েদের বিভাগে ৩৫ জন অংশ নেন। আগামীকালকেও যদি নতুন করে এই শিবিরে কোন ফুটবলার অংশ নিতে চায়, তাদের সুযোগ দেওয়া হবে। এমনটাই জানালেন প্রশিক্ষক শ্রী সিনহা।

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top