News Flash

  • Home
  • দেশ
  • রামোজি রাও গারু ভারতের উন্নয়নের প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন : নরেন্দ্র মোদী
Image

রামোজি রাও গারু ভারতের উন্নয়নের প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন : নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): রামোজি রাও ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও-এর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক শোকবার্তায় মোদী উল্লেখ করেছেন, রামোজি রাও গারু ভারতের উন্নয়নের প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন। শনিবার ভোররাতে প্রয়াত হয়েছেন রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও।

তাঁর মৃত্যুর খবর শুনেই সামাজিক মাধ্যমে শোক ব্যক্ত করেছেন মোদী। এক্স-মাধ্যমে তিনি জানিয়েছেন, ”রামোজি রাও গারুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তিনি ছিলেন একজন দূরদর্শী, যিনি ভারতীয় গণমাধ্যমে বিপ্লব ঘটিয়েছিলেন। তাঁর সমৃদ্ধ অবদান সাংবাদিকতা ও চলচ্চিত্র জগতে একটি অমোঘ চিহ্ন রেখে গেছে। নিজের উল্লেখযোগ্য প্রচেষ্টার মাধ্যমে, তিনি মিডিয়া এবং বিনোদন জগতে উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্বের জন্য নতুন মান স্থাপন করেছেন। রামোজি রাও গারু ভারতের উন্নয়নের প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন। আমি ভাগ্যবান যে, তাঁর প্রজ্ঞা থেকে উপকৃত হওয়ার বেশ কয়েকটি সুযোগ পেয়েছি। এই কঠিন সময়ে তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা।”

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top