News Flash

  • Home
  • দেশ
  • একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া বিজেপির
Image

একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া বিজেপির

কোচবিহার,৮ জুন (হি. স.) :২ ০২৪ এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে মাত্র ১২ আসন দখল করতে পেরেছে বিজেপি। হারাতে শুরু করেছে একের পর এক গ্রাম পঞ্চায়েত। হাতছাড়া হলো কোচবিহারের মাতালহাটা অঞ্চল যা বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত।

বিজেপির হয়ে ভোটে লড়ে সাংসদ পদ হারালো সজল ঘোষ, লকেট চট্টোপাধ্যায়ের মতন হেভি ওয়েট নেতারা। দলের বিরুদ্ধে ক্ষোভের সুর কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী থেকে দিলীপ ঘোষেরও। আর এর মাঝেই একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া বিজেপির।কোচবিহার বিজেপি প্রার্থী নিশীথের সাংসদ পদ হাত ছাড়ার পর তৃণমূলের দখলে এল বিজেপির শক্ত ঘাঁটি কোচবিহারের মাতালহাট অঞ্চল। শুধু মাতালহাটা অঞ্চল নয় ভোটের ফল প্রকাশের পর কোচবিহার জুড়ে বিভিন্ন অঞ্চলেই দখল নিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকেলে দিনহাটা ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুধাংশু চন্দ্র রায় বিজেপি পরিচালিত মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র বর্মন সহ ১৫ জন পঞ্চায়েত পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেয়। মাতালহাট গ্রাম পঞ্চায়েতের মোট ২২ জন পঞ্চায়েত সদস্যই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।

Releated Posts

অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক

অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

প্রবল বৃষ্টিতে পাওয়াগড় পাহাড়ে ধস, পাথর চাপা পড়ে দুই তীর্থযাত্রীর মৃত্যু, আহত ৮

পঞ্চমহল, ১৯ জুন (আইএএনএস): গুজরাটের পঞ্চমহল জেলার বিখ্যাত পাওয়াগড় তীর্থস্থানে প্রবল বৃষ্টির মধ্যে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top