News Flash

Image

মালদায় তৃণমূলের হারে বিস্ফোরক মৌসম

মালদা, ৭ জুন (হি. স.): লোকসভা নির্বাচনে বাংলায় সবুজ ঝড় উঠলেও মালদার দুটি লোকসভা কেন্দ্রে ভরাডুবি হয়েছে তৃণমূলের। খারাপ ফলের জন্য তৃণমূলেরই একাংশকে দায়ী করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসম বেনজির নূর। মৌসম বেনজির নূরের দাবি, প্রার্থী বাছাইয়ে হয়তো গলদ ছিল।

মালদা উত্তরে তৃণমূল এবার টিকিট দেয় প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। আর মালদা দক্ষিণে প্রার্থী ছিলেন শাহনওয়াজ আলি রায়হান। দুটি আসনকে পাখির চোখ করে জেলায় বার বার সভা ও রোড শো করেছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। মালদা উত্তরে প্রসূন বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী খগেন মুর্মুর কাছে পরাজিত হয়েছেন। এই আসনে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। মালদা দক্ষিণে শাহনওয়াজ আলি রায়হানকে হারিয়ে ওই কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। তৃণমূল তৃতীয়। মৌসম বেনজির নূরের দাবি, প্রার্থী বাছাইয়ে হয়তো গলদ ছিল। তাঁর মতে, প্রার্থী নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল। যদিও পরে দলীয় কর্মীরা মনোমালিন্য ভুলে ভোটের কাজে ঝাঁপিয়ে পড়েন বলেই জানান মৌসম। উল্লেখ্য, ২০১৯ সালে মৌসম ছিলেন জেলা সভানেত্রী। সেই সময় ভালো ফল হয়েছিল তৃণমূলের।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top