ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বৃষ্টিতে দুটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে। সদর আন্তঃ স্কুল গার্লস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দুই মাঠে সকালের দুটি ম্যাচ বৃষ্টিতে পন্ড হয়েছে। পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সকাল পৌনে নয়টায় খেলা ছিল ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির ও প্রণবানন্দ বিদ্যামন্দিরের। একই সময়ে নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে বড়দোয়ালী স্কুল ও বিদ্যাসাগর বিদ্যালয় পরস্পরের মুখোমুখি হওয়ার কথা ছিল। সকালের বর্ষণ এর কারণে দুই মাঠের কোনও ম্যাচে ব্যাট বল নিয়ে নামা সম্ভব হয়নি। দুটি ম্যাচই পরিত্যক্ত ঘোষিত হয়েছে। চার দল পয়েন্ট ভাগাভাগি করে পেয়েছে। তবে মূল পর্বে খেলার লক্ষ্যে প্রতিটি দলের কাছেই সরাসরি জয়ী হয়ে পূর্ণ পয়েন্টের যথেষ্ট প্রয়োজন ছিল। আগামীকাল বিরতি। ৮ জুন, শনিবার পুনরায় দুই মাঠে সকাল, দুপুর মিলিয়ে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গার্লস ক্রিকেটের দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















