News Flash

  • Home
  • দেশ
  • মোদীর শপথ গ্রহণে থাকছেন নেপালের প্রধানমন্ত্রী, শুক্রবারই ভারতে আসছেন শেখ হাসিনা
Image

মোদীর শপথ গ্রহণে থাকছেন নেপালের প্রধানমন্ত্রী, শুক্রবারই ভারতে আসছেন শেখ হাসিনা

নয়াদিল্লি, ৬ জুন (হি.স.): তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ জুন, শনিবার তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল (প্রচণ্ড)। নেপাল সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার জানা গিয়েছে, বুধবারের ফোনালাপে নরেন্দ্র মোদী নিজেই প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালকে শপথগ্রহণ অনুষ্ঠানে উনস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে, মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবারই ভারতে আসছেন। ৯ জুন বিকেল পর্যন্ত দিল্লিতেই থাকবেন শেখ হাসিনা।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top