News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৭ লোককল্যাণ মার্গে বৈঠকে বসল কেন্দ্রীয় মন্ত্রিসভা, ৮ জুন শপথের সম্ভাবনা মোদীর
Image

৭ লোককল্যাণ মার্গে বৈঠকে বসল কেন্দ্রীয় মন্ত্রিসভা, ৮ জুন শপথের সম্ভাবনা মোদীর

নয়াদিল্লি, ৫ জুন (হি.স.) : অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরবর্তী দিন, বুধবার বৈঠকে বসল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার সকালে ৭ লোককল্যাণ মার্গে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই বৈঠকে সপ্তদশ লোকসভা ভেঙে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে জানা যাচ্ছে, আগামী ৮ জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। পাশাপাশি ওই দিনই এনডিএ সরকার গঠন হতে পারে।

এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিজেপি। এনডিএ শরিকদের সঙ্গেই সরকার গঠন করতে হবে বিজেপিকে। বিজেপি অষ্টাদশ লোকসভা নির্বাচনে ২৪০টি আসনে জিতেছে, কংগ্রেস জিতেছে ৯৯টি আসনে, সমাজবাদী পার্টি জিতেছে ৩৭টি আসনে, তৃণমূল কংগ্রেস জিতেছে ২৯টি আসনে, জেডিইউ জিতেছে ১২টি আসনে। এনডিএ-র ঝুলিতে রয়েছে ২৯৪টি আসন।

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top