News Flash

  • Home
  • খেলা
  •  এইচ আর ওয়ারিয়র জিমে সংবর্ধিত বডি বিল্ডার বিশাল
Image

 এইচ আর ওয়ারিয়র জিমে সংবর্ধিত বডি বিল্ডার বিশাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।

রাজ্যের স্বনামধন্য এইচ আর ওয়ারিয়র ফিটনেস জিমের পক্ষ থেকে বুধবার সকালে সংবর্ধনা জানানো হলো মিষ্টার ইন্ডিয়া এবং মিষ্টার ইউনিভার্স সম্মানে ভূষিত বডি বিল্ডার ডা:‌ বিশাল সিনহাকে। জিমের কর্ণধার বাপী দে রিশা পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান এই বিশিষ্ট চিকিৎসককে। পাশাপাশি আজীবন সদস্যপদ দেওয়া হয় তাকে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিমের ট্রেণার আলাপন চক্রবর্তী, জেসিকা জমাতিয়া সহ শিক্ষার্থীরা। সংবর্ধনা পেয়ে আপ্লুত এই চিকিৎসক। গেল ১৩ বছর ধরে মহারাষ্ট্রের কোলাপুরে ছিলেন তিনি। পড়াশুনার পাশাপাশি তিনি জিমে কাটাতেন বেশীরভাগ সময়।সেই রাজ্যে টানা ১১ বছর পশ্চিম মহারাষ্ট্র শ্রী, ২ বছর মহারাষ্ট্র শ্রী, ২০২৩ সালে ঔরঙ্গবাদে অনুষ্ঠিত বডি বিল্ডিং আসরে মিস্টার ইন্ডিয়া এবং মিস্টার ইউনিভার্স সম্মানে ভূষিত হয়েছেন। কৈলাসহরের বাসিন্দা  ৩১ বছর বয়সী এই চিকিৎসক রাজ্যে এসেই এদিন যোগ দেন অত্যাধুনিক পরিষেবা নিয়ে গঠিত এইচ আর ওয়ারিয়র ফিটনেস জিমে। ২০২১ সালের মার্চ মাসে কৃষ্ণনগর প্রগতি পাড়ায় প্রায় ১ কোটি টাকা ব্যায়ে বাপী দে গড়ে তুলেন ওই অত্যাধুনিক জিম। যা পূর্বোত্তরের মধ্যে এক অন্যতম জিম। শুধু অর্থ উপার্জন নয়, সমাজসেবা মূলক কাজেও এগিয়ে আসছে এই সংস্থা।করোনার সময় দু:‌স্থদের খাবার বিতরণ থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া এবং সামাজিক অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই জিমের কর্ণধার তথা প্রাক্তন ফুটবলার বাপী দে। সংবর্ধনা অনুষ্ঠানের পর কর্ণধার চিকিৎসকে অনুরোধ করেন জিমের শিক্ষার্থীদের যাতে ভালো পারফরম্যান্সের জন্য টিপস দেওয়া হয়। সঙ্গে সঙ্গেই চিকিৎসক জানান, যতদিন জিমে আসবেন ততদিনই প্রশিক্ষণ দেবেন সংস্থার শিক্ষার্থীদের। আর তাতে খুশি সংস্থার শিক্ষার্থীরাও। প্রসঙ্গত:‌ এই জিমে মেয়েদেরও আলাদাভাবে অনুশীলনের ব্যবস্থা রয়েছে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top