News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত উত্তরজেলা, বিজেপির শরিক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে
Image

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত উত্তরজেলা, বিজেপির শরিক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ জুন: রাজনগর ও তুলাশিখর এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যে পুলিশ পিকেট বসানো হয়েছে। পুলিশ ও নিরাপত্তা কর্মীরা এলাকার পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছেন।

উল্লেখ্য শাসকদলের দুই শরিকের মধ্যে মতভেদকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে রাজনগর সহ পার্শ্ববর্তী এলাকাগুলি। তাতে রীতিমতো বেকায়দায় পড়েছে শাসক শরিক। চাম্পাহাওর থানাধীন পূর্ব রাজনগর এডিসি ভিলেজের একাধিক বিজেপি কার্যকর্তার বাড়িতে দুষ্কৃতীদের ব্যাপক ভাঙ্গচুরের ঘটনায় আজও এলাকাজুড়ে ভয়ের পরিবেশ কায়েম রয়েছে। যদিও এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেটিং।

ইতিমধ্যেই রাজ্য বিজেপি প্রদেশ কমিটির সম্পাদক ডেবিট দেববর্মা ক্ষতিগ্রস্থ দলীয় কার্যকর্তাদের বাড়িতে যান। ঘটনার খোঁজখবর নেন। মথা- বিজেপি দুই শরিকের লড়াইয়ে তছনছ হয়েছে একাধিক বাড়ি- ঘর।

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top