News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা সরকারি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র বহিরাগত দ্বারা নিগ্রহ, প্রতিবাদে সরব ডাক্তারি পড়ুয়ারা
Image

আগরতলা সরকারি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র বহিরাগত দ্বারা নিগ্রহ, প্রতিবাদে সরব ডাক্তারি পড়ুয়ারা

আগরতলা, ৩ জুন: আগরতলা সরকারি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র বহিরাগতদের দ্বারা নিগ্রহের ঘটনায় জিবি হাসপাতালে বিক্ষোভ দেখিয়েছেন ডাক্তারি পড়ুয়ারা। তাঁদের দাবি, ওই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে অতিসত্বর গ্রেফতার করা হোক।

প্রসঙ্গত, জিবি হাসপাতালের তৃতীয় বর্ষের এক পিজি চিকিৎসক নিজ দায়িত্ব পালন করতে হাসপাতালে এসেছিলেন। তখনই একটি স্কুটিতে করে তিনজন পার্কিং বিষয় নিয়ে ওই চিকিৎসকের সঙ্গে ঝামেলায় জড়ায়। ওই চিকিৎসককে অসভ্য ভাষায় গালিগালাজ করেছিলেন। যদিও হাসপাতালের নিরাপত্তা রক্ষী এবং এক পুলিশকর্মী ছুটে এলে স্কুটিতে থাকা তিন যুবক পালিয়ে যায়।

আক্রান্ত চিকিৎসক তখন স্কুটির নাম্বার নোট করার জন্য আরেকটু সামনে গেলে সেখানে স্কুটিতে থাকা ওই তিন যুবকসহ আরো কয়েকজন চিকিৎসককে ঘিরে ধরে। তাদের মধ্যে একজন হাতের কড়া খুলে ওই চিকিৎসকের মাথায় ভীষণভাবে আঘাত করে। যাতে রক্তাক্ত অবস্থায় সংজ্ঞা হারিয়ে ঘটনাস্থলে পড়ে যান চিকিৎসক। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই যুবকেরা। পরবর্তী সময়ে পুলিশের দারস্থ হয়েছিলেন ওই চিকিৎসক।

আজ এরই প্রতিবাদে সরব হয়েছে ডাক্তারি পড়ুয়ারা। তাঁদের দাবি, ওই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে অতিসত্বর গ্রেফতার করা হোক।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top