News Flash

  • Home
  • খেলা
  • চন্ডিগড়ে প্রথম জাতীয় পাইথিয়ান গেমস সেপ্টেম্বরে অনুষ্ঠিত হচ্ছে, প্রস্তুতি কমিটি গঠিত
Image

চন্ডিগড়ে প্রথম জাতীয় পাইথিয়ান গেমস সেপ্টেম্বরে অনুষ্ঠিত হচ্ছে, প্রস্তুতি কমিটি গঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বিআইএমএসটিইসি দেশগুলোর জন্য পাইথিয়ান গেম কাউন্সিল গঠনে  উদ্যোগ আন্তর্জাতিক পাইথিয়ান কাউন্সিলের। বিআইএমএসটিইসি দেশগুলোয় এই খেলার প্রসার ও প্রচারের লক্ষ্যে আধুনিক পাইথিয়ান গেম-এর  প্রতিষ্ঠাতা বিজেন্দর গোয়েল বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ আধিকারিক ড. আবুল কালাম আজাদ’কে  বিআইএমএসটিইসি দেশগুলোর আধুনিক পাইথিয়ান গেমের সভাপতি হিসেবে এবং উত্তর-পূর্ব  ভারতের বিশিষ্ট সাংবাদিক বিশ্বদীপ গুপ্ত কে উত্তর পূর্বাঞ্চল  ও পশ্চিমঙ্গের সহ-সচিব(সমন্বয়) হিসেবে নিযুক্তি দিয়েছেন। উল্লেখ্য, আধুনিক পাইথিয়ান গেমের প্রতিষ্ঠাতা বিজেন্দর গোয়েল জানিয়েছেন, আগামী ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর  জাতীয় স্তরের পাইথিয়ান গেম অনুষ্ঠিত হতে চলছে চন্ডিগড়ে । এর  জন্য নাম নথিভুক্ত হবে অনলাইনে (www.pythiangames.org)  ৫ জুন থেকে। এই পাইথিয়ান গেম-এ দেখা যাবে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান। যেমন- নাচ, গান, আবৃত্তি, ফ্যাশন  শো, স্ট্যান্ড – আপ কমেডি প্রভৃতি। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে  থাকবে ক্যারাটে, গদাযুদ্ধ, মুইথাই, পাঞ্জাযুদ্ধ, মিউজিক্যাল চেয়ার প্রভৃতি। এক প্রেসবার্তায় এ খবর জানানো হয়েছে।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top