News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণনা কেন্দ্র পরিদর্শনে ইন্ডি জোটের প্রার্থী আশীষ কুমার সাহা
Image

গণনা কেন্দ্র পরিদর্শনে ইন্ডি জোটের প্রার্থী আশীষ কুমার সাহা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৩ জুন: সোমবার বিশালগড় মহকুমা শাসক অফিসে গণনা কেন্দ্র পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরার লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

এদিন লোকসভা নির্বাচনের ভোট গণনা কেন্দ্র পরিদর্শনে গেছেন ইন্ডিয়া জোটের পশ্চিম ত্রিপুরার লোকসভা কেন্দ্রের প্রার্থী সহ  প্রাক্তন বিধায়ক, জেলা কংগ্রেস সভাপতি সহ কংগ্রেস কর্মীরা।  সারা ভারতবর্ষের সাথে বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে ১৫ কমলসাগর, ১৯ চড়িলাম ১৬ বিশালগড় বিধানসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের ভোট গণনা করা হবে ৪জুন সকাল থেকে।

সেই লক্ষ্যে সোমবার দুপুরে বিশালগড় মহকুমা শাসক অফিসে এসে মহকুমা শাসক রাকেশ চক্রবর্তীর সাথে আলোচনা করেন পাশাপাশি গণনা কেন্দ্র পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী আশীষ কুমার সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল।

পরিদর্শন শেষে আশীষ সাহা বলেন, মঙ্গলবার গোটা দেশের সাথে রাজ্যেও ভোট গণনা অনুষ্ঠিত হবে। সেই ভোট গননা যেন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় সেই বিষয়েই ব্যবস্থাপনা দেখতে তিনি এসেছিলেন। শান্তিপূর্ন গননা অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।

Releated Posts

শান্তিরবাজারে গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত একাধিক গবাদি পশু

শান্তিরবাজার, ২৬ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে অতিরিক্ত গবাদি পশু বোঝাই একটি ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। শনিবার বিএসএনএল অফিস…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

প্রতিকূলতাকে হার মানিয়ে পড়াশোনার লড়াই, সাহায্যের হাত বাড়াল সমাজ

কাঁঠালিয়া, ২৬ জুন: চরম আর্থিক অনটন, অশান্ত পারিবারিক পরিবেশ এবং নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তির…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উদয়পুরে বিক্ষোভ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

উদয়পুর, ২৬ জুন: নিট, ইউজিসি-নেট, বিএসই এবং সিইউইটি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা-সংক্রান্ত ঘটনায় ১৯ জন ছাত্র-ছাত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পবিত্র মহরম উপলক্ষে আগরতলায় শোকযাত্রা

আগরতলা, ২৬ জুন: আজ পবিত্র মহরম। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি শোক, ত্যাগ ও আত্মত্যাগের প্রতীক। বিশ্বজুড়ে যথাযোগ্য…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top