News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামীর পরকীয়ায় লিপ্ত, এমনই সন্দেহের জেরে আত্মঘাতী গৃহবধূ
Image

স্বামীর পরকীয়ায় লিপ্ত, এমনই সন্দেহের জেরে আত্মঘাতী গৃহবধূ

আগরতল, ৩ জুন: স্বামীর পরকীয়ায় লিপ্ত, এমনই সন্দেহের জেরে এক গৃহবধূ  নিজ ঘরে আত্মহত্যা করেছেন। আজ সকালে শিবনগর সাহা বাড়ির ভাড়াটিয়া ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে।পরিবারিক বিবাদের কারণে আত্মহত্যা করেছে ওই গৃহবধূ এমনটাই ধারণা এলাকাবাসীর। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

মৃতার স্বামী অনিক বণিক জানিয়েছেন, ৬ বছর আগে বাড়ি থেকে পালিয়ে বিশালগড়ের বাসিন্দা পায়েল বণিকের সাথে বিবাহ করেছিলেন। বর্তমানে তাদের ১ বছর বয়সী পুত্র সন্তান রয়েছে। গত এক বছর ধরে ওই বাড়িতে ভাড়া এসেছিলেন তারা। কিন্তু কিছু দিন যাবৎ স্বামীর পরকীয়া লিপ্ত থাকার সন্দেহের জেরে তাঁদের মধ্যে অশান্তি হত। গতকাল রাতে অনিক বণিক তাঁর দাদার সাথে হাসপাতালে ছিলেন। আজ সকালে বাড়ি ফিরে এসে ঘরে স্ত্রী পায়েল বণিকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়েছেন। সাথে সাথে খবর দেওয়া হয়েছে পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে জনৈক এলাকাবাসীর ধারণা,  পারিবারিক বিবাদের কারণে আত্মহত্যা করেছে ওই গৃহবধূ। তাছাড়া, পায়েল বণিকের বাড়ি বাংলাদেশ বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top