News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করা সহ সহ ৮ দফা দাবিতে ডেপুটেশন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির
Image

অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করা সহ সহ ৮ দফা দাবিতে ডেপুটেশন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির

আগরতলা, ৩ জুন: অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প এবং জাতীয় শিক্ষানীতি বাতিল করা সহ ৮ দফা দাবিতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে আজ মধ্যশিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। 

কমিটির জনৈক কর্মী বলেন, ত্রিপুরা সরকার রাজ্যে ১২৫টি বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করেছে। কিন্তু রাজ্যের একাংশ বিদ্যালয় শিক্ষক স্বল্পতা এবং পরিকাঠামো সমস্যায় ভুগছে। এরমধ্যে মাত্র ১২৫টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অনৈতিক এবং অবৈজ্ঞানিক বলে দাবও করেন তিনি। পাশাপাশি, বিদ্যাজ্যোতি প্রকল্পে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল নিরাশাজনক। তাই কমিটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করে রাজ্যের সবকটি বিদ্যলয়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করা হোক।

তাছাড়া, প্রত্যেক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করা সহ ৮ দফা দাবি জানানো হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top