News Flash

  • Home
  • খেলা
  • ক্রিকেট : বিদ্যাসাগর বিদ্যালয়কে হারিয়ে জয়ে ফিরলো প্রণবানন্দ বিদ্যামন্দির
Image

ক্রিকেট : বিদ্যাসাগর বিদ্যালয়কে হারিয়ে জয়ে ফিরলো প্রণবানন্দ বিদ্যামন্দির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফিরলো প্রণবানন্দ বিদ্যামন্দির। হারিয়েছে বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে। প্রথম ম্যাচে আসাম রাইফেলস পাবলিক স্কুলের কাছে ২৫ রানে হেরে পয়েন্ট খুইলেও সোমবারে দুর্দান্তভাবে আট উইকেট এর ব্যবধানে দারুন জয় পেয়েছে বিদ্যাসাগর বিদ্যালয়ের বিরুদ্ধে। পক্ষান্তরে বিদ্যাসাগর স্কুলের পক্ষে এটি প্রথম ম্যাচে প্রথম পরাজয়। নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। লক্ষ্মী দেবনাথ ও স্নেহা দেবনাথ এর দুর্দান্ত ব্যাটিংয়ে দলের স্কোর ১২৫ এ পৌঁছায়। সীমিত কুড়ি ওভারে তিন উইকেট হারিয়ে বিদ্যাসাগর বিদ্যালয় ১২৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে লক্ষ্মী দেবনাথ ৬০ বল খেলে ১১ টি বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত থেকে ৫২ রান সংগ্রহ করে। স্নেহা দেবনাথ অপরাজিত ভূমিকায় ৩৫ রান পায় ৩০ বল খেলে ছয়টি বাউন্ডারি সহযোগে। তুনাই সরকারের ১২ রানও উল্লেখ করার মতো। প্রণবানন্দ বিদ্যামন্দিরের অভিজ্ঞা বর্ধন দুটি এবং প্রজ্জালিকা চক্রবর্তী একটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে প্রনবানন্দ বিদ্যামন্দির মূলতঃ অভিজ্ঞা ও অভিধা বর্ধন দুই বোনের দুর্দান্ত অপরাজিত ব্যাটিংয়ের দৌলতে অন্তিম ওভারে বিশেষ করে চার বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। অভিজ্ঞা ৬৩ বল খেলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে অপরাজিত ভূমিকায় ৪২ রান সংগ্রহ করে এবং অভিধা ১৫ বল খেলে অপরাজিত থেকে ১৮ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। বিদ্যাসাগর বিদ্যালয়ের সোনালি মালাকার ও লক্ষ্মী দেবনাথ একটি করে উইকেট পেয়েছে। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে অভিজ্ঞা পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top