News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিপূর্ন পরিবেশে গননা সম্পন্ন করার দাবিতে মুখ্য নির্বাচন আধিকারিকদের কাছে ডেপুটেশনে মিলিত সিপিআইএম
Image

শান্তিপূর্ন পরিবেশে গননা সম্পন্ন করার দাবিতে মুখ্য নির্বাচন আধিকারিকদের কাছে ডেপুটেশনে মিলিত সিপিআইএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন: ভোট গণনা কেন্দ্রে বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এর কাছে ডেপুটেশন ও স্মারকলিপির প্রদান করেছে বিরোধী দল সিপিআইএম।

দলের পক্ষ থেকে এক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ত্রিপুরায় অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ হয়েছে ভোটারদের ভোটদান কেন্দ্রে আসতে বাধা দেওয়া এবং বিরোধী রাজনৈতিক দলের এজেন্টকে মারধর করে তাড়িয়ে দিয়ে ব্যাপক রেগিং-এর মধ্য দিয়ে। নির্বাচনের পূর্বে ও নির্বাচন চলাকালীন সময়ে সুষ্ট ও অবাধ নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন আধিকারিক ও পুলিশ প্রশাসনের সাহায্য চেয়েও পাওয়া যায়নি। মঙ্গলবার ভোট গণনা হবে। ভোট গণনা কেন্দ্রের পরিমন্ডলকে বিঘ্নিত করার ষড়যন্ত্র ইতিমধ্যে শুরু হয়েছে।

সি পি আই (এম) রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী, নারায়ণ কর ও মানিক দে ভোট গণনা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবী জানিয়ে আজ রাজ্য নির্বাচন আধিকারিকের সাথে ডেপুটেশনে মিলিত হন। গণনা কেন্দ্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও বিরোধী রাজনৈতিক দলের গণনা কেন্দ্রে কর্তব্যরত এজেন্টদের গণনা কেন্দ্রে যাওয়া ও গণনা শেষে নিরাপদে যার যার গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা করতে কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

রাজ্য নির্বাচন আধিকারিক গণনা কেন্দ্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিরোধী দলের ভোট গণনাকারী এজেন্টদেরকে গণনা কেন্দ্রে আসা এবং গণনা শেষে নিরাপদে বাড়ি পৌঁছাবার যথাযথ ব্যবস্থা গ্রহণে সম্মত হন। সামগ্রিকভাবে এই মর্মে রাজ্য নির্বাচন আধিকারিক বিভিন্ন গণনা কেন্দ্রের আধিকারিক ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে যথাযথ নির্দেশ দেওয়ারও প্রতিশ্রুতি দেন।

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top