ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলো। খেলা ছিল প্রাচ্য ভারতি বিদ্যালয় ও বড়দোয়ালি স্কুলের মধ্যে। টিসিএ আয়োজিত সদর আন্তঃ স্কুল গার্লস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের। দ্বিতীয় দিনের দুপুরের একমাত্র ম্যাচ, পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে। বেলা সোয়া একটায় ম্যাচ শুরুতে টস জিতে প্রাচ্য ভারতী স্কুল দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কিন্তু ৫ ওভার খেলে তিন উইকেট হারিয়ে আট রান সংগ্রহ করতেই বৃষ্টিতে ম্যাচ থেমে যায়। পরবর্তী সময়ে ম্যাচ এগিয়ে নেওয়ার পরিস্থিতি আর অনুকূল হয়নি। শেষ পর্যন্ত আম্পায়ার ও ম্যাচ রেফারি পরিত্যক্ত ঘোষণা করেন এবং দু-দলকে দুই-দুই করে পয়েন্ট দেওয়া হয। উল্লেখ্য, দু-দলের জন্যই এটি দ্বিতীয় ম্যাচ ছিল। যদিও প্রথম খেলায় দুই দলই প্রতিপক্ষের কাছে হেরে পয়েন্ট খুইয়ে রেখেছে।

আন্তঃ স্কুল গার্লস ক্রিকেটের দ্বিতীয় দিনে বড়দোয়ালি প্রাচ্যভারতী ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















