News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আইনজীবীর বিরুদ্ধে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার আক্রান্তের অভিযোগ, থানায় মামলা, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
Image

আইনজীবীর বিরুদ্ধে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার আক্রান্তের অভিযোগ, থানায় মামলা, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

আগরতলা, ৩ জুন: আদালত চত্বরে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার আক্রান্ত ও হেনস্তার অভিযোগে ইঞ্জিনিয়ার ফোরামের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছিল। আজ ওই ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পুলিশ সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস চৌমুহনীর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৯ মে বিদ্যুতের দাবিতে আদালত চত্বরে রাস্তা অবরোধ করেন আইনজীবীরা। ওই অবরোধ ও বিক্ষোভের কর্মসূচিতে আইনজীবীর দ্বারাই বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার অপু পাল আক্রান্ত ও হেনস্তার অভিযোগ তুলেছিল  ইঞ্জিনিয়ার ফোরাম। তারপর ফোরামের তরফ থেকে বিদ্যুৎ নিগমে ডেপুটেশন প্রদান করা হয়েছিল। পরবর্তী সময়ে থানায় মামলা দায়ের করা হয়েছিল। 

কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার না করার প্রতিবাদে পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। অভিযুক্তদের গ্রেফতার দাবিতে ডেপুটেশন প্রদান করে ইঞ্জিনিয়ার্স ফোরাম।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top