News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত একটি গোডাউন ও ল্যাব
Image

ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত একটি গোডাউন ও ল্যাব

আগরতলা, ৩ জুন: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি খাতা কলেমের গোডাউন ও প্যাথলজি ল্যাব।আজ দুপুর ধলেশ্বর জেল আশ্রম রোড এলাকার বাসিন্দা ঋষিকেশ মোদকের ভাড়া বাড়িতে অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। খবর পেয়ে দমকলবাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়েছে। দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা জনৈক দমকলকর্মীর।

ঘটনার বিবরণে জানা গিয়ে, আজ দুপুর ধলেশ্বর জেল আশ্রম রোড এলাকার বাসিন্দা ঋষিকেশ মোদকের ভাড়া বাড়ির খাতা কলমের গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখতে পান এলাকাবাসী। স্হানীয় মানুষ ঘরে আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন।কিন্তু দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই আগুন তীব্র আকার ধারণ করে গোডাউনে পাশে থাকা প্যাথলজি ল্যাবে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন তিনি।দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিন তিনি আরও জানিয়েছেন,  প্রাথমিক ধারণা,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Releated Posts

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: রাজ্যের সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার নতুন নয়, এটি বহু বছর আগেই জারি হয়েছিল।…

ByByNews Desk Jul 4, 2026

সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব।…

ByByNews Desk Jul 4, 2026

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ভাবনাকেই বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী মোদী: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: দেশের স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং অখণ্ডতা রক্ষায় বহু মনীষী ও দেশপ্রেমিক আত্মত্যাগ করেছেন। কিন্তু দীর্ঘদিন…

ByByNews Desk Jul 4, 2026

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড় রাজ্য সরকার, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: মাদকের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026
Scroll to Top