News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজঘাটের বাইরে কেজরির বিরুদ্ধে বিক্ষোভ, বীরেন্দ্র-সহ কয়েকজন বিজেপি নেতা আটক
Image

রাজঘাটের বাইরে কেজরির বিরুদ্ধে বিক্ষোভ, বীরেন্দ্র-সহ কয়েকজন বিজেপি নেতা আটক

নয়াদিল্লি, ২ জুন (হি.স.): অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের সময় আটক হলেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা-সহ বেশ কয়েকজন বিজেপি নেতা। তিহাড় জেলে আত্মসমর্পণের আগে রবিবার রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেন অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল ও দলের নেতা-কর্মীরা।

কিন্তু, রাজঘাটে কেজরিওয়ালের আসায় আপত্তি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। বীরেন্দ্র সচদেবার নেতৃত্বে বিজেপির নেতা-কর্মীরা রাজঘাটের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। তখনই আটক করা হয় বীরেন্দ্র সচদেবা-সহ বেশ কয়েকজন বিজেপি নেতাকে। পুলিশ ভ্যান থেকেই বীরেন্দ্র বলেছেন, “তিনি নিজ অফিস থেকে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি সরিয়েছেন এবং এখন রাজঘাটে যাচ্ছেন। দিল্লির মানুষ জলের সংকটের কারণে ভুগছে এবং তিনি এখানে নাটক করছেন। আমরা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রতিবাদ করব।”

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top