News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রক্তদান কর্মসূচি হ্রাস পাচ্ছে, বর্তমান সরকার শুধু প্রচারের জন্য কাজ করে, তাই তাদের উপর নির্ভর করলে চলবে না, রক্তদানে বাম সংগঠন কে এগিয়ে আসা আহ্বান জানালেন মানিক সরকার
Image

রক্তদান কর্মসূচি হ্রাস পাচ্ছে, বর্তমান সরকার শুধু প্রচারের জন্য কাজ করে, তাই তাদের উপর নির্ভর করলে চলবে না, রক্তদানে বাম সংগঠন কে এগিয়ে আসা আহ্বান জানালেন মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: গত কয়েক বছর ধরে রক্তদান কর্মসূচি হ্রাস পেয়েছে। ব্লাড ব্যাংকগুলিতে রক্তের অভাব লক্ষ্য করা যাচ্ছে। চিকিৎসক রক্তের জন্য রোগীর পরিজনদের বললে তারা ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত পাচ্ছেন না। বর্তমান সরকার শুধু প্রচারের জন্য কাজ করছে। তাই তাদের উপর নির্ভর করলে চলবে না। রক্তদান কর্মসূচিতে প্রত্যেককে এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদান করে রক্তের ঘাটতি মেটাতে হবে।

রবিবার রাজধানীর মেলারমাঠস্থিত সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এমনটাই বললেন পলির রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এমনটাই বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, অমল চক্রবর্তী সহ অন্যান্যরা।

এদিন ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউ কার্যালয়ে এ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিনের রক্তদান শিবিরে মানিক সরকার বাম শ্রমিক, যুব ও ছাত্র সংগঠনগুলিকে রক্তদানে এগিয়ে এসে মানুষের সাহায্যে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করেন।

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

মঙ্গলখালিতে ফের উত্তেজনা, সাক্ষীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

ধর্মনগর, ২৬ এপ্রিল: উত্তর ত্রিপুরার মঙ্গলখালি এলাকায় খালেদ আহমেদ হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই নতুন করে অশান্তির আবহ…

ByByReshmi Debnath Apr 26, 2026

অভয়নগরে কাটা খাল সংস্কার ঘিরে উচ্ছেদ বিতর্ক, ক্ষোভে বাসিন্দা—বিক্ষোভে সামিল সিপিআই(এম)

আগরতলা, ২৫ এপ্রিল: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে ঘিরে উচ্ছেদ ইস্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খালের…

ByByReshmi Debnath Apr 25, 2026

তিনদিনের ত্রিপুরা সফরে এলেন কেন্দ্রীয় উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু

আগরতলা, ২৫ এপ্রিল: কেন্দ্রীয় সরকারের উত্তর পূর্ব উন্নয়ণ মন্ত্রক বা ডোনার এর সচিব শ্রী সঞ্জয় জাজু তিন দিনের…

ByByReshmi Debnath Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top