News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অরুণাচল বিধানসভা নিৰ্বাচন : ৩২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠ বিজেপি, নিশ্চিহ্ন কংগ্রেস, গণনা চলছে
Image

অরুণাচল বিধানসভা নিৰ্বাচন : ৩২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠ বিজেপি, নিশ্চিহ্ন কংগ্রেস, গণনা চলছে

ইটানগর, ২ জুন (হি.স.) : ৬০ আসনের অরুণাচল প্রদেশ বিধানসভায় ৩২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে ক্ষমতাসীন বিজেপি। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু নেতৃত্বাধীন বিজেপি এবার বিগত দিনের রেকর্ড ভঙ্গ করে ইতিহাস রচনা করেছে। রাজ্য বিধানসভায় কংগ্রেস এবার নিশ্চিহ্ন হয়ে গেছে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ রবিবার সকাল ৬:০০টায় শুরু হয়েছে রাজ্য বিধানসভা নির্বাচনের ভোটগণনা। রাজ্য বিধানসভার নির্বাচন গত ১৯ এপ্রিল লোকসভা ভোটের দিন একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছিল।
নির্বাচন কমিশনের প্রদত্ত তথ্য অনুযায়ী, বিজেপি ৩২, এনপিপি ২, পিপিএ ১, এনসিপি ০, কংগ্ৰেস ০ এবং নিৰ্দলীয় ১ প্ৰাৰ্থী বিজয়ী হয়েছেন। ভোট গণনা চলছে। এ খবর লেখা পর্যন্ত যে সব দল এগিয়ে রয়েছে তাদের মধ্যে বিজেপি ১৪, এনপিপি ৩, পিপিএ ১, এনসিপি ৩ এবং নির্দলীয় ২।

Releated Posts

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top