News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় সড়কে যান দুর্ঘটনায় গুরতর আহত দুইজন
Image

জাতীয় সড়কে যান দুর্ঘটনায় গুরতর আহত দুইজন

আগরতলা, ১ জুন: বীরচন্দ্রমনু কৃষি বিজ্ঞান কেন্দ্র সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে যান দুর্ঘটনায় গুরতর আহত হয়েছে দুইজন। 

ঘটনার বিবরনে জানা গিয়েছে,  শনিবার  বিকেল ৪ টা ৫৫ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রমনু কৃষি বিজ্ঞান কেন্দ্র সংলগ্ন এলাকায় টি আর ০৮ এফ ৬২৬৬ নম্বরের বাইককে একটি অটো গাড়ী সজোরে ধাক্কা দিয়ে চলে গিয়েছে।  এতে করে বাইকে থাকা চিরঞ্জীত রিয়াং ( ১৮ ) ও রামোজী রিয়াং ( ২০ ) জাতীয় সড়কে ছিটকে পরে গিয়ে গুরতর আহত হয়েছেন।  দুর্ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে ছুটে গিয়েছে শান্তির বাজার দমকলবাহিনীর কর্মীরা।  দমকলকল বাহিনীর কর্মীরা সঠিক সময় মতো ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে।  দুর্ঘটনার পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত হয় মনপাথর ফাঁড়ী থানার পুলিশ। 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে ও দুর্ঘটনার সঙ্গে জরিত অটোকে আটক করতে মাঠে নামলো পুলিশ।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top