News Flash

Image

২০ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ আটক তিন

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩০ মে: কু‌ড়ি লক্ষা‌ধিক টাকার নেশাজা‌তীয় কফ সিরাপ বা‌জেয়াপ্ত হয়েছে করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন চুড়াইবা‌ড়ি পুলিশ ওয়াচপোস্টে। মাদক কফ সিরাপ পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ওয়াচপোস্ট পুলিশ। বুধবার দশ লক্ষা‌ধিক টাকার বি‌দে‌শি সিগা‌রেট উদ্ধারের পর আজ বৃহস্পতিবার ফের নেশা বি‌রোধী অভিযা‌নে নেমে সাফল্য পেয়েছে বাজা‌রিছড়ার চুড়াইবা‌ড়ি পু‌লিশ।

অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মি‌লি জানান, আজ সকা‌লে অভিযান চালিয়ে এক‌টি ক‌ন্টেইনার (পণ্যবাহী লরি) থেকে ২০ লক্ষা‌ধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ বা‌জেয়াপ্ত করেছেন তাঁরা। নিষিদ্ধ কফ সিরাপ পাচারের অভিযোগে তিনজনকে আটক করা হয়। তারা উত্তরপ্রদেশের বাসিন্দা গম্ভীর সিং, কুলদীপ যাদব এবং সন্তোষ যাদব।

তিনি জানান, আজ সকা‌লে গুয়াহা‌টি থে‌কে এইচআর ৩৭ ই ৪২৩৪ নম্ব‌রের ভিআরএল ল‌জি‌স্টিক লি‌মি‌টে‌ডের এক‌টি ক‌ন্টেইনার অনলাইন সামগ্রী নি‌য়ে ত্রিপুরার রাজধঝানী আগরতলার উদ্দেশ্যে যাওয়ার প‌থে চুড়াইবা‌ড়ি ওয়াচ‌পো‌স্টে পৌঁছে। পুলিশ কর্মীদের নিয়ে লরিতে তালা‌শি চালান তিনি।

তালাশি চালিয়ে বি‌ভিন্ন সামগ্রীর আড়াল থে‌কে  ২,১০০ শিশি নেশার এসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এগুলির কা‌লোবাজা‌রি মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকার বেশি হ‌বে।

পু‌লিশ অফিসার মিলি জানান, ধৃত‌দের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, গন্ধ‌বি‌হীন এ জাতীয় নেশা সামগ্রীর ব্যাপক চা‌হিদা বাংলা‌দে‌শে। বাংলাদেশে প্রতি শিশি কফ সিরাপ এক হাজার থে‌কে ১,২০০ টাকা পর্যন্ত বি‌ক্রি হয়।

Releated Posts

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top